নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন নুরুল ইসলাম বাবু, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা
মোঃ পলাশ শেখ,স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১ নম্বর নিশ্চিন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাবু।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নুরুল ইসলাম বাবু নিশ্চিন্তপুর ইউনিয়নের পরিচিত রাজনৈতিক মুখ। তিনি ২০১৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে নিশ্চিন্তপুর ইউনিয়নে তাঁর নির্বাচনী তৎপরতা আরও জোরদার হলো। এদিকে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা বাড়ছে।
উল্লেখ্য, কাজিপুর উপজেলার ১২টি এবং সিরাজগঞ্জ সদর আংশিক এলাকার ৪টিসহ মোট ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে।