July 3, 2026, 10:00 pm
শিরোনাম:
নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ রৌমারীতে মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর ভূল্লী উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত। সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর

রিপোর্টারের নাম

নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর
মো. রাফি হোসেন | নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর শিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেছেন, মুখস্থ বিদ্যা কিংবা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষার যুগ শেষ। বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা দক্ষতা, প্রযুক্তি ও সৃজনশীলতায় বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারীমোহন (পি.এম.) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ধলু বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই মুখস্থ বিদ্যা কিংবা সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার দিন শেষ। আমরা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে কাজ করছি।”
তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপস করা হবে না। ২০২৬ সালের মধ্যেই নওগাঁর শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব
সংসদ সদস্য বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রস্তুত করতে শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোডিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তৃতীয় একটি ভাষা শেখানোর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে।
প্রশ্নফাঁস, নকল ও সেশনজটের বিরুদ্ধে কঠোর অবস্থান
শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে এমপি ধলু বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে থাকবে কঠোর নজরদারি এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় সেশনজট দূর করতে চার বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গবেষণা, উদ্ভাবন এবং মেধাভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।
১ কোটি ৬৬ লাখ টাকায় নির্মিত হচ্ছে আধুনিক একাডেমিক ভবন
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে ৬ তলা ভিতবিশিষ্ট ২ তলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। বক্তব্য শেষে সংসদ সদস্য ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন যারা
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা ও খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যের সহধর্মিণী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নওগাঁর শিক্ষার মানোন্নয়নে সরকার, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST