September 13, 2026, 4:30 am
শিরোনাম:
আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ৩নং আয়মা রসুলপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার পদে জুয়েল হোসেনের প্রার্থিতা ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাড়ির আঙিনা থেকে নিখোঁজ কিশোরী কলি, সন্ধান চায় পরিবার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমির হোসাইন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়ায় ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ঘাগটিয়া দারুল উলূম হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনাব খেলু মিয়ার সভাপতিত্বে এবং জনাব এম সালমান আহমদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনাব আবুল কালাম আযাদ, মনির উদ্দীন (সাবেক ইউপি সদস্য), হাজী রহীমুদ্দীন, মাওলানা জাহিদুর রহমান, আমিনুল হক মাস্টার, শাহাবুদ্দিন (আমিন), মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঈদগাহ ও খেলার মাঠ গ্রামের সর্বসাধারণের সম্পদ। এসব জায়গা জনসাধারণের ব্যবহারের জন্য দান করার পর তা ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হওয়া সঠিক নয়। বক্তারা মাঠ ও ঈদগাহের জমি জনস্বার্থে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, ঈদগাহ ও খেলার মাঠের জমি যদি ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে থাকে, তাহলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন বা রেকর্ড বাতিলের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জনস্বার্থে ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় সরকারি ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত এলাকাবাসী একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST