September 10, 2026, 10:34 am
শিরোনাম:
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশের ওজনে প্রতারণা। অতঃপর-মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গরিব-অসহায়ের পাশে থাকা নেতা ভিপি শামীম খান চান উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ’র জন্মদিন আজ মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু

ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। সার্বিক বিষয়ে দায়িত্বে ছিলেন রকিবুল ইসলাম উপানুষ্ঠানিক কর্মকর্তা (অঃ দাঃ) ডিমলা, বিভিন্ন দপ্তরের কর্মকতা সহ নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণে সাক্ষরতার বিকল্প নেই। বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার প্রসার ঘটলে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলা করা সহজ হবে।
সভায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST