আশুগঞ্জে মোটরসাইকেলে মাদক বহন, ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার,
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে মোটরসাইকেলে মাদক বহনের সময় ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তাতে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় খাইরুল ইসলাম ও আলামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের আরোহী মোহাম্মদ উল্লাকে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খাইরুল ইসলাম গাজীপুর জেলার সদর থানার গাজীপুর এলাকার মনির হোসেনের ছেলে। আলামিন শেরপুরের নকলা থানার মধ্য লাভা এলাকার আবুল কালামের ছেলে; বর্তমানে তিনি গাজীপুর সদর এলাকায় বসবাস করেন। অপর আসামি মোহাম্মদ উল্লা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার জাফরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756