October 18, 2026, 6:21 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম

স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নামফলক উন্মোচনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নবনির্মিত শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। গবেষণা, উদ্ভাবন, আধুনিক জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আজ নওগাঁবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষার গুণগত মান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য।”
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার ছিলেন এ অঞ্চলের মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু উচ্চশিক্ষার সুযোগই বাড়াবে না, বরং শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতাও অনেকাংশে কমবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST