November 16, 2026, 1:34 am
শিরোনাম:
সোনালী অর্জনে ভাসছে যাদুরচর ডিগ্রি কলেজ! মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অনন্য নজির গড়লেন তানজিনা আক্তার শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, জরিমানা আদায় সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার অনন্য দৃষ্টান্ত শাহজাদপুরে, অসহায় মানুষের পাশে সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম মালয়েশিয়া যেতে না পারা ৩১৭ কর্মীর মানববন্ধন, দ্রুত পাঠানোর দাবি পুংগলী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান নবনিযুক্ত পিপি এ্যাডভোকেট মোকাম্মেল হক কে বকশীগঞ্জে সংবর্ধনা। নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা রোডে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু।

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মো. আবু সালেহ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ভিপি শামীম খান বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র মানুষের সামনে উঠে আসে। তাই সংবাদ পরিবেশনে সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। ২৮ বছরের পথচলা ভোরের চেতনার জন্য গৌরবের। আগামী দিনেও সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ধরে রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক আলোকিত প্রতিদিনের আতিকুর রহমান, আমাদের বসুন্ধরার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জাহিদুল হক, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি ইয়াসিন আলী, দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি ইয়ামিন হোসাইনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, আলমাস, নুরুল, সুজন আল হাসানসহ স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস অক্ষুণ্ন রাখতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো. লিটন হোসেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST