June 11, 2026, 9:19 pm
শিরোনাম:
সাঁথিয়ায় কলেজছাত্র মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে TIMETV24.COM বিস্ফোরক আইনের মামলায় পূর্বভাগ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেফতার ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর: মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব, বিনামূল্যে দেখা যাবে ১০৪টি ম্যাচ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

সাঁথিয়ায় কলেজছাত্র মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম

সাঁথিয়ায় কলেজছাত্র মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের মেধাবী ছাত্র মুনির হোসেন হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকালে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে শত শত মানুষের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিহত মুনির হোসেন এলাকার একজন শান্ত, শিষ্ট ও অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এই মেধাবী ছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শিবরামপুর গ্রামের আলমগীরের ছেলে রাকিব হোসেন এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হলেও, বক্তাদের দাবি—রাকিবের একার পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না। এর পেছনে আরও একাধিক সন্ত্রাসী জড়িত রয়েছে, যাদের পুলিশ এখনো সামনে আনছে না।

আন্দোলনকারীরা প্রশাসনের ধীরগতির সমালোচনা করে বলেন, হত্যাকাণ্ডের এতদিন পার হলেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে ঘটনার সিসিটিভি ফুটেজ এখনো প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ প্রকাশে প্রশাসনের গরিমসির পেছনে কোনো প্রকৃত সত্য লুকায়িত থাকতে পারে। অবিলম্বে প্রধান আসামি রাকিবকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই প্রকৃত সত্য ও অন্য অপরাধীদের নাম বেরিয়ে আসবে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মনিরের বাবা আব্দুল মুন্নাফ ও তার মা। তারা বলেন, “আমাদের বুক খালি হয়েছে। একটা মেধাবী ছেলের স্বপ্ন এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। কিন্তু এখনো আমরা সুবিচারের কোনো আলো দেখতে পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

হত্যাকাণ্ডের শিকার সহপাঠীর স্মরণে কর্মসূচিতে মনিরের পরিবারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— সাঁথিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সালমান বিশ্বাস, মনিরের সহপাঠী শাহাবুদ্দিন এবং গ্রামবাসীর পক্ষে আব্দুল মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি তদন্তের দৃশ্যমান অগ্রগতি ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করা না হয়, তবে আগামীতে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুন সরকারি এডওয়ার্ড কলেজের মেধাবী ছাত্র মুনির পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST