July 28, 2026, 6:52 pm
শিরোনাম:
অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কুমিল্লার সনাতনী সমাজ কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে হত্যাচেষ্টার আসামি কারাগারে বাশখালী ও পেকুয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু; এলাকাজুড়ে শোক কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন বিজয়নগরে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ আইনে মামলা বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন

রিপোর্টারের নাম

শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন

কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর ধুরুমখালী বউবাজার খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ১০ম বর্ষপূর্তি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিনিধিঃ সমীর রুদ্র- কক্সবাজার

গত ৩১ মে শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর গান, নৃত্য, নাটক ও চিত্রপ্রদর্শনী। শিক্ষার্থী ও শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলনমেলায়।
“একটি স্বপ্নের দশ বছর পূর্তি, সৃজনশীলতার এক অনন্য উদযাপন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান। অতিথিরা বলেন, শিল্প ও সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন এলাকাবাসীর ব্যাপক প্রশংসা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST