September 4, 2026, 11:30 am
শিরোনাম:
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন

রিপোর্টারের নাম

রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

তীব্র গরমে সীমাহীন লোডশেডিং ও লো-ভোল্টেজে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জনজীবন আজ বিপর্যস্ত। এই চরম ভোগান্তির প্রতিবাদে আজ ০৫-০৭-২০২৬ রোজ রবিবার সকালে রৌমারী উপজেলা চত্বরে “বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটি”-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গ্রাহকরা লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ কর্তৃপক্ষের “ভুতুড়ে বিল” এবং ইউনিটের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানান। “সেবা নেই, অথচ ভুতুড়ে বিলের জুলুম চলছে! অবিলম্বে ইউনিট প্রতি বর্ধিত দাম কমাতে হবে।” — বিক্ষুব্ধ রৌমারীবাসীর দাবি। সমাবেশে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির মোঃ মহির উদ্দিন মহির ও রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আখতারুজ্জামান আক্তার বলেন, “বিদ্যুৎ না দিয়েও মাস শেষে অবাস্তব ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। তার ওপর বর্ধিত মূল্যের কারণে সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে। এই জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে।” ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ ও অটো চালক মোঃ রুস্তম আলীসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে হুঁশিয়ারি দেন, দ্রুত মানসম্মত বিদ্যুৎ ও ভুতুড়ে বিলের সমাধান না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রৌমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রৌমারীবাসীর একটাই জোর দাবি— অজুহাত ও হয়রানি বন্ধ করে অতি দ্রুত এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST