October 12, 2026, 11:32 pm
শিরোনাম:
কাজিপুরে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হলদিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন আখাউড়ায় গাঁজাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আটঘরিয়ায় বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় এজাহার ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে নবদম্পতিকে থানায় নেওয়ার অভিযোগ, অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসানোর দাবি জামালপুরে অপরিকল্পিত সীমানা প্রাচীর, ঝুঁকিতে দুই যুগের পুরনো ২৪টি গাছ। মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

রিপোর্টারের নাম

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগর সাধারণ পাঠাগারের উদ্যোগে মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও পুরস্কার দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) দুপুরে মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে বৃত্তি দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। আদর্শনগর সাধারণ পাঠাগারের সভাপতি রাসেদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সহসভাপতি রফিকুল ইসলাম, সুয়াইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল্লাহ কাউসার, প্রভাষক মিনারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শনগর সাধারণ পাঠাগারের সহ-অর্থ সম্পাদক সিহাব উদ্দিন।

 

১০/১০/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST