September 27, 2026, 11:37 pm
শিরোনাম:
রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক প্রদর্শন মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ | মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় সনাতনী সমাজের সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় অষ্টগ্রামে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসি, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক বিজয়নগরে ২২ মামলার আসামি গ্রেপ্তার, ৬ মামলায় ছিল পরোয়ানা জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান

মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

রিপোর্টারের নাম

মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

মোঃএনামুল হক ​ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিদ্যালয় চত্বর ও এর চারপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তারের নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
​প্রধান শিক্ষকের নির্দেশনা ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কোদাল, বালতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিদ্যালয়ে প্রবেশপথ এবং ভবনের চারপাশের ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করছেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মাটি সমতলকরণ, উচ্ছিষ্ট অংশ অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।
​পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজ বিদ্যালয় এবং চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মন ও সুন্দর পড়াশোনার আবহ তৈরি করে।”
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST