ভালুকায় দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে
শিক্ষা বৃত্তির চেক বিতরণ
আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি : ভালুকায় দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডি এস কে) ময়মনসিংহ ০২ অঞ্চল ভালুকা শাখা কর্তৃক দরিদ্র মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ২০ মে বুধবার বিকাল ৩ টায় দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র ভালুকা শাখা আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক ময়মনসিংহ ০২ অঞ্চলের নারায়ন চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম উপকারভোগী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন“ তোমরা মেধাবীরা যাতে আরও কৃতিত্বের সাথে পরবর্তী ক্লাসগুলি উর্ত্তীণ ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করে মা-বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো সে লক্ষ্যে প্রতি বছর দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র এই শিক্ষা বৃত্তি দিয়ে থাকে, তিনি অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক খোঁজ খবর রাখতে অধিক সচেতন হওয়ার পরামর্শ রাখেন”। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুলতান উদ্দীন ভালুকা শাখা ব্যবস্থাপক, মাহবুবুল আলম শান্তিগঞ্জ শাখা, নিমাই চৌধুরী বাটাজোর শাখা, জয়নুল হক সীডষ্টোর শাখা, রফিকুল ইসলাম উথুরা শাখা, ছাত্র অভিভাবক মোঃ আমান উল্যাহ,উপকারভোগী ছাত্র নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ। ২০২৫ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত দরিদ্র পরিবারের মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। এদের মধ্যে এস এস সি ১২ জনের প্রতিজনকে ১২ হাজার টাকা করে ও এইচ এস সি ৬ জনকে ২৪ হাজার টাকা করে প্রত্যেকের হাতে চেক তুলে দেওয়া হয়। এর আগে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ হতে উপস্থিত কৃতি ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয়।