August 30, 2026, 6:29 am
শিরোনাম:
রংপুরের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন’—বক্তারা কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কক্সবাজারে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত: উখিয়ার শিক্ষিকা বেবী প্রভা দে-কে সম্মাননা আখাউড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার. রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার রাঙ্গামাটির বিহারপুরে ছাত্র-যুব সমাজের সঙ্গে পিসিপি-যুব সমিতি-হিল উইমেন্স ফেডারেশনের মতবিনিময় কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনায় বোনের হাতে রাখি, ভালোবাসায় মুখর মহেশাঙ্গণ প্রয়াত বন্ধুকে ভুলেনি ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫ লিপি আক্তারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া, বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত বিজয়নগরে সাংবাদিকদের সঙ্গে শিক্ষক আলামিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ

​ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নে এডিপি’র অর্থায়নে ক্রীড়াসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম

​ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নে এডিপি’র অর্থায়নে ক্রীড়াসামগ্রী বিতরণ

​,পাবনা ভাঙ্গুড়া:পতিনিধি মোঃ এনামুল হক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ামোদিদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
​আজ (১৩ /০৭/২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের হাতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান।
​খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান মিঠু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমান খোকন।
​ক্রীড়াসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এই উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।”
​সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান মিঠু বলেন, “খানমরিচ ইউনিয়নের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমরা সবসময় পাশে আছি। এডিপি’র অর্থায়নে আজ এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হলো এবং আগামীতেও এই ধরনের উন্নয়ন ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।”
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের তরুণ ক্রীড়াবিদ ও যুবকরা উপস্থিত ছিলেন। ক্রীড়াসামগ্রী হাতে পেয়ে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদিরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST