July 23, 2026, 11:06 pm
শিরোনাম:
পীরগাছায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার শিমুলবাগান রক্ষায় কঠোর প্রশাসন, যাদুকাটায় অবৈধ পাড় কাটার বিরুদ্ধে অভিযা বিজয়নগরে পিকআপ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক. কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লা রেইসর্কোস হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ও মেডিসিন মার্কেটের সনাতনী ঔষধ ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা রথযাত্রার নয়দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে ভক্তদের ঢল, ভক্তি, ঐক্য ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত সামান্য বৃষ্টিতেই সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড | জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের। Writing ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহতঙ বড়াইগ্রাম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টারের নাম

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, “খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী, বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলাপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক মানুষ খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST