September 9, 2026, 7:18 am
শিরোনাম:
মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু রাণীশংকৈলে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত চাটমোহরে অসহায় আক্কাস আলীর ভিটেমাটি দখলের অপচেষ্টা, আদালতে পিটিশন দায়ের রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭ চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

রিপোর্টারের নাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন, কেশবপুরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার। তাঁকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সদ্য নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মঙ্গলকোট গ্রামের আলহাজ্জ্ব মকছেদ আলী সরদার-এর ছেলে। বাবা প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন।
মোঃ সুলতা আহমেদ, সহকারী সচিব-এর ০৮.০৯.২০২৬ তারিখে স্বাক্ষরিত ৩৭.০০. ০০০০. ০৭৯. ২৫. ০৩১. ৯৭-৫৫৩ নম্বর প্রজ্ঞাপনে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২(১) ধারা অনুযায়ী ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রফেসর, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
মেধাবী, হাস্যজ্জল ও সদালাপী প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় মঙ্গলকোট তথা কেশবপুরবাসী গর্বিত।
ছবিঃ
০৮/০৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST