September 30, 2026, 4:19 pm
শিরোনাম:
ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড. ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ ভ্রমণের গল্পে মুখর জোড়া শালিক সাহিত্য আড্ডার ১১১তম পর্ব বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লায় ভ্রমণ সাহিত্যের আবেগঘন আসর পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ

রিপোর্টারের নাম

ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ

মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি

বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় আলতাদিঘী উদ্যানে বিভিন্ন প্রজাতির ২০০টি বৃক্ষের চারা রোপণ করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের নেতৃত্বে জাতীয় আলতাদিঘী উদ্যানের বিভিন্ন স্থানে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম মবিন, কলেজ শাখার সহসভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহারিয়া ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST