June 26, 2026, 8:40 pm
শিরোনাম:
ঐতিহ্যের আঙিনায় হৃদয়ের মিলন: ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চ ও কাফেলা কুমিল্লার বর্ণিল মিলনমেলা নোয়াখালীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ-যুবলীগ সংঘর্ষে ছোড়া ইটে ওসি আহত হওয়ার ঘটনায় মামলা সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত দায়িত্ব নয়, মানুষের সেবাকেই গুরুত্ব দিচ্ছেন রাকিব-মাহাদি: বলছেন এলাকাবাসী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত তাহিরপুরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত গোলাম মোরশেদ পটুয়াখালীতে কোষ্ট গার্ডের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ ; আটক ১। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ

দায়িত্ব নয়, মানুষের সেবাকেই গুরুত্ব দিচ্ছেন রাকিব-মাহাদি: বলছেন এলাকাবাসী

রিপোর্টারের নাম

দায়িত্ব নয়, মানুষের সেবাকেই গুরুত্ব দিচ্ছেন রাকিব-মাহাদি: বলছেন এলাকাবাসী

সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ও ২ নং ওয়ার্ডে দায়িত্ব পালনে প্রশংসা কুড়াচ্ছেন দুই সচিব। ১ নং ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম রাকিব এবং ২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মাহাদি হাসান তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনায় রয়েছেন।

শুক্রবার সরেজমিনে ১ নং ও ২ নং ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে রাকিবুল ইসলাম রাকিব ও মোহাম্মদ মাহাদি হাসান মানুষের সমস্যা, এলাকার প্রয়োজনীয় বিষয় এবং সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছেন।

১ নং ওয়ার্ডের বাসিন্দা ইয়াকুব কামাল বলেন, রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব পালনে আন্তরিক। মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং এলাকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেন। এমন দায়িত্বশীল মানুষ থাকলে সাধারণ মানুষ উপকৃত হয়।

একই ওয়ার্ডের বাসিন্দা সালাম মুন্সি বলেন, আমরা চাই যারা দায়িত্বে থাকবেন তারা মানুষের কথা শুনবেন। রাকিব ভাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং সহযোগিতার মানসিকতা রাখেন।

অন্যদিকে ২ নং ওয়ার্ডের বাসিন্দা জাব্বার মিয়া বলেন, মাহাদি হাসান দায়িত্ব পালনে আন্তরিক। মানুষের সমস্যা বোঝার চেষ্টা করেন এবং এলাকার বিষয়ে খোঁজখবর রাখেন। তার কাজ আমাদের ভালো লাগে।

২ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা হাসেম আলী বলেন, দায়িত্বে থেকে মানুষের পাশে থাকার মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। মাহাদি ভাই মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনেন, এটা সাধারণ মানুষের জন্য ভালো দিক।

এ বিষয়ে ১ নং ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম রাকিব বলেন, মানুষের সেবা করাই আমাদের দায়িত্ব। এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। সবার সহযোগিতা থাকলে আরও ভালোভাবে কাজ করা সম্ভব।

২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মাহাদি হাসান বলেন, দায়িত্বের জায়গা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের আস্থা ও সহযোগিতাই আমাদের কাজের অনুপ্রেরণা।

স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা, সততা ও মানুষের পাশে থাকার মানসিকতা একজন সচিবের গুরুত্বপূর্ণ গুণ। সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নং ওয়ার্ডের বাসিন্দারা আশা প্রকাশ করেন, রাকিবুল ইসলাম রাকিব ও মোহাম্মদ মাহাদি হাসান ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST