October 11, 2026, 9:58 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

রিপোর্টারের নাম

জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের ইসলামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে শতাধিক শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সাফল্যকে সম্মান, স্বপ্নকে করি জয়—মেধার দীপ্তিতে আলোকিত হোক ভবিষ্যৎ, শিক্ষার্থীর সাফল্যে গড়ুক সমৃদ্ধ জাতি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়।

ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের।

বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক মোরাদুজ্জামান মোরাদ এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার পাল গুরুদাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সমন্বয়ক রাফিয়ান জামান বিশাল ও মোঃ মিন্টু মিয়া। এ সময় পরিষদের সমন্বয়ক নুসরাত জাহান রোমান বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদকের কুফল ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত শতাধিক তরুণ শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার শপথ নেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইসলামপুরকে নিয়ে পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার রচিত একটি গান পরিবেশন। গানটি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে সৈয়দ মাসুদ রাজার চিত্রনাট্য ও পরিচালনায় মাদকবিরোধী সচেতনতামূলক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটির মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পারি সংস্থা, ওয়ার্ল্ড ভিশন, এপোলো হাসপাতাল, সূর্যমুখী বিদ্যাপীঠ, কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুল ও গুরুদাস প্রিন্টার্স।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
১০.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST