July 11, 2026, 7:02 pm
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি নেত্রকোনায় গরুর ‘চোর চক্রের ঘাটিতে’ পুলিশের দুই দফা অভিযান, ১৭টি গরু উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ : ব্রহ্মপুত্রের গ্রাসে নিঃস্ব ১৬০ পরিবার: ‘ত্রাণ চাই না, বাঁচতে স্থায়ী বাঁধ চাই’ ৮ হাজার গাছ কোথায় গেল ??? নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসে পিয়ন সেলিমের অবৈদ টাকা লেনদেন ভিডিও ভাইরাল নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ১০ মামলার আসামি ভুয়া ডিবি ‘সুমন’ গ্রেফতার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে মধ্যরাতের উচ্ছ্বাস আনন্দ ভাগ করে নিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ :

রিপোর্টারের নাম

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ :


সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি সভা পরিচালনা করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
তিনি আরও বলেন, “গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে থানায় এসে আইনি সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।”
সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নবাগত ওসির দৃষ্টিগোচর করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং গোয়াইনঘাট থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST