July 24, 2026, 6:57 am
শিরোনাম:
রাজারহাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন: স্বস্তির আশায় নদীপাড়ের হাজারো মানুষ গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পীরগাছায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার শিমুলবাগান রক্ষায় কঠোর প্রশাসন, যাদুকাটায় অবৈধ পাড় কাটার বিরুদ্ধে অভিযা বিজয়নগরে পিকআপ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক. কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

রিপোর্টারের নাম

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

 


জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই দেশে এখন ও ৪৫ দিনের তেল মজুদ রয়েছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে
ডিমলা উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশন ও মেসার্স আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, আমরা আমাদের ডিপো থেকে তেলের সরবরাহ বা সংকট সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা বা তথ্য পাইনি।তবে গুজবের কারণে সাধারণ মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পে ভিড় করছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, সারা দেশের জন্য সরকারের প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। তেলের সংকটের যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ভিত্তিহীন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার ও ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার চেষ্টা করবেন না। সরকার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল গুজব ছড়াচ্ছেন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি, আজ বিকালে আমরা তেল পাম্প গুলো পরিদর্শনে যাব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST