July 1, 2026, 8:43 pm
শিরোনাম:
সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের পাশে সরকার, বিতরণ করা হলো চাল নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা নন্দীগ্রামে হাটকড়ই বাজারে মাদানিয়া ক্বওমী মাদ্রাসায় ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয় গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার 🌱দিঘুলিয়া এ জেড স্কুল এন্ড কলেজের বৃক্ষরোপণ অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাহিরপুর উপজেলা প্রেসক্লাব আমির হোসেন ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস পলাশ বাড়ী উপজেলায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী মানবেতর জীবনযাপন নিরাপত্তা দাবি নরসিংদীর শিবপুরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বান্দরবানের লামায় জমি বিরোধ ও সংঘর্ষের ঘটনায় বৈঠকে এএসপি এর মধ্যস্থতায় সমঝোতা

অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাহিরপুর উপজেলা প্রেসক্লাব আমির হোসেন

রিপোর্টারের নাম

অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাহিরপুর উপজেলা প্রেসক্লাব
আমির হোসেন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স (দীপ্ত) রায়ের বাড়ি ও স্থানীয় মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও সনাতন ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী জনগণ।
পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট করার অভিযোগে গড়কাটি গ্রামের বাসিন্দা প্রিন্স (দীপ্ত) রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে কিছু বাড়িঘর ও একটি মন্দিরে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST