May 12, 2026, 2:32 pm
শিরোনাম:
ছোনগাছায় রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা ন্সিগঞ্জ শহরের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা আব্দুল মালেক এর বার্তা। হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচারী দোহারে ফারিয়া ও ম্যাপস্‌-এর কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশের জোরালো দাবি নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

রিপোর্টারের নাম

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলার আমতলী উপজেলায় অবৈধভাবে জমি দখল করার অভিযোগে খাদিজা বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। অভিযোগের ভিত্তিতে আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আদালতের এ পদক্ষেপকে দ্রুত ও কার্যকর বিচার হিসেবে প্রশংসা করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে উৎসাহিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST