November 23, 2026, 11:28 am
শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল

জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম

জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীয় এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে ওই ভুক্তভোগী শিশুর পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শিশুটির বাবা দুখুলুল আলম বরকত, মা সোহানা আক্তার।

এ সময় অভিযোগ করেন, সহপাঠির সাথে খেলার ছলে তুচ্ছ কথাকে কেন্দ্র করে পাথালিয়া গ্রামের শিশু আয়েশাকে ব্যাপক মারধর করে গুরতর আহত করে সুমী আক্তার নামে এক নারী। এ সময় শিশুটির গলায় থাকা স্বর্নের চেইন নেওয়ার অভিযোগ করে শিশুটির মা সোহানা আক্তার।

এ ব্যাপারে শিশুটির মা সোহানা আক্তার বাদী জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সুমী আক্তারা নামে ঐ নারী উল্টো মিথ্যা অভিযোগ এনে শিশুটির পরিবারকে নানা ধরনের হুমকী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনেস্তা করছে বলেও অভিযোগ করে শিশু আয়েশার পরিবার। এ ব্যাপরে প্রশাসনের কাছে বিচার দাবি করেছে পরিবারটি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিশুর পরিবারে লোকজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
২২.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST