November 18, 2026, 7:07 pm
শিরোনাম:
রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন গণমানুষের বিশ্ববিদ্যালয়: সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ

রিপোর্টারের নাম

রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ

মো. রিয়াদ/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফ বিল্লাহ আলিফের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউন চলাকালে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রূপগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST