November 14, 2026, 3:33 pm
শিরোনাম:
নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব।

নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তরপাড়া সাহা বাড়িতে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দিরের ১০২তম বাৎসরিক মহোৎসব এবং ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় বেদবাণী পাঠের মধ্য দিয়ে এ মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ১৬ নভেম্বর সোমবার সকালে মহানামযজ্ঞ বিশ্রাম ও ব্রজধূলি গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

মহোৎসবের প্রথম দিন ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে বেদবাণী পাঠ, শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা, গঙ্গা আবাহন, শ্রী শ্রী নারায়ণের সেবাপূজা ও উৎসব অধিবাস অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর শনিবার সকালে শ্রী শ্রী মহানামযজ্ঞ, মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা, ভোগারতি ও প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সত্যনারায়ণের সেবাপূজা অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর রবিবার দিনব্যাপী ও অহোরাত্র মহানামযজ্ঞ, মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা, ভোগারতি, মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় শ্রী শ্রী নারায়ণের সেবাপূজার আয়োজন রয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকালে মহানামযজ্ঞ বিশ্রাম ও ব্রজধূলি গ্রহণের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে।

রায়কোট উত্তরপাড়া সাহা বাড়িতে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শ্রী তপন চন্দ্র সাহা’র আমন্ত্রণে ১৪ নভেম্বর শনিবার মহোৎসব ও নামযজ্ঞ পরিদর্শন করেন কুমিল্লার সাবেক জেলা জিপি বিজ্ঞ অ্যাডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ তাপস কুমার বকসী, সংগঠনটির আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দীলিপ মজুমদার, কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের সদস্য অধ্যক্ষ নারায়ণ চন্দ্র চক্রবর্তী, অধ্যক্ষ অনুকূল চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, অধ্যক্ষ অমৃত লাল দত্ত, শম্ভু রঞ্জন চৌধুরী, সঞ্জয় কুমার সাহা, নেপাল চন্দ্র দাশ, গৌতম চন্দ্র দাশ ও সুজন চন্দ্র সরকারসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন। এ সময় অনুষ্ঠানে ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত সম্প্রদায়ের পরিবেশনায় হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

এতে নামসুধা পরিবেশন করেন- মাদারীপুরের শ্রী শ্রী মন্ মহাপ্রভু সম্প্রদায়, ফরিদপুরের শ্রী শ্রী জয় গুরু সনাতন সম্প্রদায়, খুলনার শ্রী শ্রী প্রভু নিতাই সম্প্রদায়, সিরাজগঞ্জের শ্রী শ্রী ভুবন মঙ্গল সম্প্রদায়, বরিশালের শ্রী শ্রী আদি পাগল সম্প্রদায় এবং কুমিল্লার শ্রী শ্রী প্রভু প্রাণ গোপাল সম্প্রদায়।

মহোৎসবের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তরপাড়া সাহা বাড়িতে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শ্রী তপন চন্দ্র সাহা।

তিনি বলেন, বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকলের মঙ্গল কামনায় আয়োজিত এ ধর্মীয় মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST