November 7, 2026, 4:14 pm
শিরোনাম:
ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি ফরিদপুরের ডেমড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক পাবনায় টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি

রিপোর্টারের নাম

ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি

পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ি গ্রামে ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে মো. সন্তোষ প্রামাণিক (৪৯) নামে এক ব্যক্তির ওপর হামলার ও বাড়ি ঘর ভাংচুর অভিযোগ উঠেছে।হামলায় আহত হয়ে তিনি পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী সন্তোষ প্রামাণিকের অভিযোগ, তার ছেলে মো. সোহানুর রহমানের সঙ্গে সিনহা ফেরদৌস তিথি নামে এক মেয়ে সাথে প্রেম জনিত কারনে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। নিজের নিরাপত্তার জন্য গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি নম্বর ১২০৬।

জিডি করার পর গত ১ নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৭টার দিকে মোহাম্মদ আলীর সমর্থক, স্থানীয় জামায়াতে ইসলামীর(প্রভাব শালী রাজনেতিক নেতা) সদস্য এবং জাকির হোসেন একত্রিত হয়ে সন্তোষ প্রামাণিকের মেয়ের শশুর বাড়ি বাড়িতে ব্যাপক হামলা চালায় তারা জানতে পারে যে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সন্তোষ প্রামাণিকের হামলার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা আবার ফিরে আসার হুমকি দিয়ে চলে যায়।

জিডিতে অভিযুক্ত মোহাম্মদ আলী, মো. জাকির ও মো. ইকবাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং বাড়ি ঘর ভাংচুর চালায়।

হামলার পর আহত সন্তোষ প্রামাণিককে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দিন চিকিৎসা গ্রহণের পর তিনি জীবনের নিরাপত্রার জন্য আত্মগোপনে চলে যান জানান তাহার মেয়ের জামাই।

সন্তোষ প্রামাণিক হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনা জেলা প্রতিনিধি
০৭/১১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST