November 1, 2026, 11:30 am
শিরোনাম:
উখিয়ায় প্রাচীন জাদি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত জামালপুরে মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, জনপ্রতি ৮ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল গ্রেফতার পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মণ গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার

উখিয়ায় প্রাচীন জাদি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

উখিয়ায় প্রাচীন জাদি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং জাদিমুড়া প্রাচীন জাদিবৌদ্ধ বিহারে গত ৩১ অক্টোবর (শনিবার) পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এবারের কঠিন চীবর দানোৎসবে প্রধান ব্রতী হিসেবে পুণ্যময় দানানুষ্ঠান সম্পাদন করেন রাজাপালং উখিয়ার বিশিষ্ট সমাজসেবক বাবু অধ বড়ুয়া, তাঁর সুপুত্র বাবু জুয়েল বড়ুয়া এবং জুয়েল বড়ুয়ার সহধর্মিণী শিভা বড়ুয়া। প্রাচীন জাদি বৌদ্ধ বিহারের সর্বস্তরের দায়ক-দায়িকাবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় ও যৌথ আয়োজনে এই মহতী ধর্মীয় উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবের কর্মসূচির মধ্যে ছিল—প্রাতঃসময়ে মঙ্গলাচরণ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও চীবর উৎসর্গ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বলন এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।
অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থীবৃন্দ ও দায়ক-দায়িকারা দেশ, জাতি তথা বিশ্ব মানবতার কল্যাণ ও সুখ-শান্তি কামনা করে সমবেত প্রার্থনা করেন। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST