October 31, 2026, 1:55 pm
শিরোনাম:
জামালপুরে মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, জনপ্রতি ৮ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল গ্রেফতার পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মণ গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, জনপ্রতি ৮ হাজার টাকা

রিপোর্টারের নাম

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, জনপ্রতি ৮ হাজার টাকা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা দিতে হবে। এর বেশি অর্থ কোনো মেডিকেল সেন্টার দাবি করতে পারবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

এ ছাড়া, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ করার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, তালবাহানা বা অন্য কোনো ধরনের সমস্যায় ফেললে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানানোর ইমেইল ঠিকানা: secretary@probashi.gov.bd।

মন্ত্রণালয় বিশেষভাবে জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মনিটর ও পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST