October 17, 2026, 11:57 pm
শিরোনাম:
যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি

যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম

যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে
ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: মোঃ মকবুল হোসেন

ফরিদপুর, ১৭ অক্টোবর ২০২৬: “যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে”—এই স্লোগানকে সামনে রেখে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আলী আছগরের প্রধান অতিথিত্বে পাবনার ফরিদপুর উপজেলায় শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আলী আছগর এমপি বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে সব ধরনের মাদক থেকে দূরে থাকতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সব ধরনের অন্যায়, অবিচার ও সামাজিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমির মাওলানা আবু তালেব এবং সাবেক আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাফিনুর ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উম্মে ইমামা বানি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আতিকুজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমাজের সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হাই আর রাজি।
যুবসমাজকে মাদকমুক্ত, শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই—এমন প্রত্যাশা অনুষ্ঠানে ব্যক্ত করা হয়।
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST