বকশীগঞ্জে পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা ! ভাঙ্গা ঘরে বিধবা নারীর মানবেতর জীবন যাপন
কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর এলাকায় মৃত স্বামীর রেখে যাওয়া পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। ভাঙ্গা ঘরে বিধবা নারীর মানবেতর জীবন যাপন।
জানাগেছে, দত্তেরচর এলাকায় মৃত স্বামী দেলোয়ার হোসেনের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মৃত দেলোয়ার হোসেনের ছোট ভাই খোরশেদ আলম ও আবু হানিফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারটি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ , দীর্ঘদিন থেকে তারা ওই সম্পত্তিতে বসবাস করে আসছেন। নিজেদের বসতঘর জরাজীর্ণ হওয়ায় পূর্ণ নির্মাণ করে নিরাপদে বসবাসের জন্য কাজ এগিয়ে নিতে গেলে খোরশেদ আলম ও আবু হানিফ গংরা বাধা দেন এবং ঘর নির্মাণ না করার জন্য হুমকি ধামকি দেন তারা বাধার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি সমাধানের জন্য এর আগেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লিটন আকন্দ একাধিক বার সালিশ বৈঠক করেও কোন প্রতিকার না পেয়ে খোরশেদ আলম ও আবু হানিফের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভোক্তভোগি বিধবা দুই সন্তানের জননী জোসনা বেগম। বিধবা জোসনা বেগম বলেন, দুই সন্তান নিয়ে এখন আমি মানবেতর জীবন যাপন করছি। প্রশাসনের হস্থক্ষেপে কামনা করছি।
কাওছার আহমেদ,
জামালপুর।
২৫.০৯.২৬