October 2, 2026, 7:11 am
শিরোনাম:
জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ । জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন। জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার। জামালপুরে দ্বিতীয় দিনের মত নিয়োগ পত্রের দাবীতে আমরণ অনশন চলছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৫১ জন নিয়োগ বঞ্চিতদের। ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড. ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা

বকশীগঞ্জে পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা ! ভাঙ্গা ঘরে বিধবা নারীর মানবেতর জীবন যাপন

রিপোর্টারের নাম

বকশীগঞ্জে পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা ! ভাঙ্গা ঘরে বিধবা নারীর মানবেতর জীবন যাপন

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর এলাকায় মৃত স্বামীর রেখে যাওয়া পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। ভাঙ্গা ঘরে বিধবা নারীর মানবেতর জীবন যাপন।

জানাগেছে, দত্তেরচর এলাকায় মৃত স্বামী দেলোয়ার হোসেনের  রেখে যাওয়া পৈতৃক সম্পত্তিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মৃত দেলোয়ার হোসেনের ছোট ভাই খোরশেদ আলম ও আবু হানিফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারটি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ , দীর্ঘদিন থেকে তারা ওই সম্পত্তিতে বসবাস করে আসছেন। নিজেদের বসতঘর জরাজীর্ণ হওয়ায় পূর্ণ নির্মাণ করে নিরাপদে বসবাসের জন্য কাজ এগিয়ে নিতে গেলে খোরশেদ আলম ও আবু হানিফ গংরা বাধা দেন এবং ঘর নির্মাণ না করার জন্য হুমকি ধামকি দেন তারা বাধার  কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি সমাধানের জন্য এর আগেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লিটন আকন্দ একাধিক বার সালিশ বৈঠক করেও কোন প্রতিকার না পেয়ে  খোরশেদ আলম ও আবু হানিফের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভোক্তভোগি বিধবা দুই সন্তানের জননী জোসনা বেগম। বিধবা জোসনা বেগম বলেন, দুই সন্তান নিয়ে এখন আমি মানবেতর জীবন যাপন করছি। প্রশাসনের হস্থক্ষেপে কামনা করছি।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৫.০৯.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST