September 13, 2026, 9:35 pm
শিরোনাম:
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার ১ শফিকুর রহমান শাহীন, আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার কসবায় বিদেশি মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ বিজয়নগরে বেহাল সড়ক, স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন গ্রামের বাসিন্দারা। আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

রিপোর্টারের নাম

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শিক্ষকদের ই-লার্নিং বিষয়ক সামগ্রিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সদস্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক মিস চন্দ্রিমা চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এছাড়া জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ অঞ্জলিকা খীসা, বাঞ্চিতা চাকমা, অ্যাডভোকেট লুৎফুনেছা জিমি ও আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের শিক্ষাদানে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ, আধুনিক ও আকর্ষণীয় করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST