September 8, 2026, 6:27 pm
শিরোনাম:
চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম ফারুয়ায় ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা. ডিলারকে লাখ টাকা জরিমানা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন

রিপোর্টারের নাম

চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন

সমীর রুদ্র (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে  অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব এবং ২৯তম বর্ষের ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখা’ এবং ‘নিত্যানন্দ গীতা সংঘ’-এর যৌথ উদ্যোগে এই  উৎসবের আয়োজন করা হয়। চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দু পাড়াস্থ চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জন্মাষ্টমী পূজার মাধ্যমে অনুষ্ঠান মালার সূচনা হয়। এই ধর্মীয় উৎসবে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে পৌরোহিত্য ও অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী পাদ স্বরূপ দাস বাবাজী।উৎসবকে কেন্দ্র করে চকরিয়া ও এর আশপাশের এলাকা থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সমবেত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST