June 8, 2026, 7:52 pm
শিরোনাম:
ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর: মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব, বিনামূল্যে দেখা যাবে ১০৪টি ম্যাচ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট সাহতা ইউনিয়ন ভূমি অফিস যেন ‘ঘুষ বানিজ্যের স্বর্গরাজ্য ’ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টারের নাম

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, “খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী, বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলাপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক মানুষ খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST