July 21, 2026, 1:19 am
শিরোনাম:
জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক। নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার. আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস

সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম

সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ভর্তি

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
চলনবিলে বোরো ধান কাটার সময় বিরতিতে খাবার খেয়ে একসাথে অসুস্থ হয়ে পড়েছেন ৮ জন ধান কাটা শ্রমিক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা হলেন— মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবার বাড়ি একই গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত ওই শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাউল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দেয়।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং অধিকাংশই এখন শঙ্কামুক্ত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খাবারে বিষাক্ত পদার্থ মিশলো তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST