October 6, 2026, 11:14 pm
শিরোনাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড। কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুরে মাদক-সন্ত্রাস নির্মূলে ওসি মাসুদের কঠোর হুঁশিয়ারি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আজিম উদ্দিন আহাম্মেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিপোর্টারের নাম

রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি:

রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা-এর আগামী ৩ বছরের (২০২৬-২০২৯) জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২ অক্টোবর ২০২৬ তারিখে ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে গ্যালাক্সি টিভির মোঃ সুজা মিয়াকে সভাপতি এবং সাপ্তাহিক যুবতারার মোঃ আশিক ইমরান তামজীদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: মোঃ আল আমিন (ইয়ুথ টিভি নিউজ) এবং মোঃ মিজানুর রহমান মিলন (দৈনিক ঘোষণা)।
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাহ কামাল (মর্নিং পোস্ট)।
সাংগঠনিক সম্পাদক: মোঃ জাহিদ হোসেন জিমু (অগ্রদূত / দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)।
অর্থ সম্পাদক: মোঃ শুভ ইসলাম (সিএনএন বাংলা টিভি)।
দপ্তর সম্পাদক: মোঃ শফিকুল আলম শাকিল (দৈনিক জন জাগরণ)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম (চিফ টিভি নিউজ)।
তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক: মোঃ মোরশেদ মিয়া (মাসিক বর্ণালী পত্রিকা )।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ লিংকন মিয়া (মর্নিং পোস্ট)।

এছাড়া সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন মোঃ হোসেন আলী (দৈনিক আজকের জনবাণী) ও মোঃ মিজানুর রহমান (উন্নয়নে বাংলাদেশ)। সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ নূর আমিন (দৈনিক ঘোষণা), মোঃ লিমন মিয়া (বাংলা এডিশন), মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক খবর পত্র) এবং মোঃ মশিউর রহমান নয়ন (স্বদেশ চিত্র)।

নতুন এই কমিটি আগামী তিন বছর গাইবান্ধার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST