রামুতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
রামু শ্রী শ্রী রামকুট তীর্থধাম থেকে রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এই বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের জয়ধ্বনি, শঙ্খধ্বনি, মহাহরিনাম সংকীর্তনে পুরো, রামু নগরী মুখরিত হয়ে ওঠে। রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো
রথযাত্রা, যৌথ উদ্যোগে দিনব্যাপী পূজার্চনা, মহাহরিনাম সংকীর্তন, গীতা পাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণ। দুপুরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে। উপস্থিত ভক্তরা বলেন, রথযাত্রার অন্যতম শিক্ষা হলো—ভগবানের কাছে সবাই সমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু রামকুট তীর্থধাম মন্দির কমিটির সকল সম্মানিত কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য। রামু শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন পরিষদ কমিটি, শান্তিপূর্ণভাবে এই ধর্মীয় আয়োজন সফলভাবে সম্পন্ন করেন। এতে রামু সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।