রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক প্রদর্শন
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জন সাধারণকে বিভিন্ন সামাজিক অনিয়ম সম্পর্কে সচেতন করতে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ প্রদর্শন হয়েছে ।
রামপাল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
বাইনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোল্লা তরিকুল ইসলাম শোভন এর উদ্যোগে এ সচেতনতা মূলক নাটক প্রদর্শিত হয়।
২৫ সেপ্টেম্বর ( শুক্রবার) রাতে বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে
সমাজের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যশ্যে
সামাজিক অবক্ষয় রোধ, সমাজের বিভিন্ন অসংগতি ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সিনিয়র সহসভাপতি মল্লিক আলমগীর, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোতালেব শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান মল্লিক, ছাত্রদল যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র নেতা তরিকুল ইসলাম শোভন এর এ ধরণের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।