May 25, 2026, 6:02 pm
শিরোনাম:
রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঈদ আনন্দ পরিণত হলো মহাশোকে: ট্রাকে বাড়ি ফেরার পথে ঝরল নওগাঁর ১০ তরুণের প্রাণ নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা হলেন TIME।tv24.com এরপক্ষে সব্বাইকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাওয়া মা ও তার পরিবার হুমকী দিচ্ছে মামলার আসামীরা কুমিল্লা সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ আজ পরিণত হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলায়

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে ২৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসেবে ২৫০টি পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও মানবতার শিক্ষা দেয়। কোরবানি কেবল পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও হিংসা ত্যাগের প্রতীক। সমাজের বিত্তবানদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। সংগঠনটি পাহাড়ে বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগী পরিবারগুলোর হাতে ঈদ উপহার হিসেবে চাউল তুলে দেন। ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST