September 3, 2026, 7:13 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম

মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

 

বাগেরহাটের মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের উপর নৃশংস হামলা ও নারী নির্যাতন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯’জুন) বিকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২’নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, “ মিঠাখালী ইউনিয়নের দওেরমেঠ এলাকায় যুগ যুগ ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। যে জমিটি নিয়ে বিরোধ চলছে, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রায় দেড়শ থেকে দুইশ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই জমি ও বসতবাড়ি ভোগদখল করে আসছেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন। আর এমন ন্যাক্কারজন ঘটনা দীর্ঘ ৭’দিন অতিবাহিত হলেও একজন আসামিকেও আটক করতে পারেনি, আমাদের জন্য কি কোনো সঠিক ও সুষ্ঠু বিচার নাই।তাহলে আমাদের মতো সাধারণ ও নিরীহ মানুষ নিরাপত্তার জন্য কোথায় যাবে?”

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরও বলেন, “আমরা মিঠাখালী ইউনিয়নবাসী, দেশবাসী ও মাননীয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মহোদয় এবং প্রধানমন্ত্রী জানাব তারেক রহমান মহোদয়ের কাছে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। একই সঙ্গে এসব ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং দেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা’সহ স্থানীয় শতাধিক সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST