August 19, 2026, 5:00 pm
শিরোনাম:
কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: গোমস্তাপুরে যোগ দিয়েই অসহায় বৃদ্ধার পাশে নবাগত ইউএনও জিল্লুর রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী জাঁকজমকপূর্ণভাবে সিরাজগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল, গ্রেপ্তার ১ নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ + পেলেন সাফওয়ান হোসেন

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: গোমস্তাপুরে যোগ দিয়েই অসহায় বৃদ্ধার পাশে নবাগত ইউএনও জিল্লুর রহমান

রিপোর্টারের নাম

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: গোমস্তাপুরে যোগ দিয়েই অসহায় বৃদ্ধার পাশে নবাগত ইউএনও জিল্লুর রহমান

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের কর্মদক্ষতা ও জনবান্ধব উদ্যোগ দিয়ে গোমস্তাপুরবাসীর মন জয় করে নিচ্ছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। প্রশাসনিক কঠোরতার পাশাপাশি তার মানবিক হৃদয় ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের এক অনন্য রূপ দেখলো গোমস্তাপুরবাসী। আজ এক অসহায় ও বয়োবৃদ্ধা নারীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি সৃষ্টি করলেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা নারীর দুঃখ-কষ্ট ও চরম অসহায়ত্বের খবর শোনামাত্রই বিন্দুমাত্র বিলম্ব না করে তাকে নিজের কার্যালয়ে ডেকে নেন ইউএনও জিল্লুর রহমান। এরপর অত্যন্ত আন্তরিকতা ও শ্রদ্ধার সাথে ওই বৃদ্ধার হাতে তুলে দেন তাৎক্ষণিক আর্থিক সহায়তা। প্রশাসনিক শীর্ষ পদে থেকেও একজন সাধারণ ও বৃদ্ধা মানুষের প্রতি এমন মমত্ববোধ আর ভালোবাসার দৃশ্য উপস্থিত সবাইকে গভীরভাবে আবেগাপ্লুত করে।

উপজেলায় যোগদানের পরপরই সাধারণ ও খেটে খাওয়া মানুষের সেবায় এমন সময়োপযোগী ও মানবিক ভূমিকা স্থানীয় সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপজেলাবাসীর মতে, একজন সৎ, নিবেদিতপ্রাণ ও হৃদয়বান কর্মকর্তা হিসেবে জিল্লুর রহমানের এই মহানুভবতা এবং প্রশাসনিক দক্ষতা গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

মানবতার এই অনন্য মুহূর্তে ইউএনও জিল্লুর রহমানের সাথে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। তারা সকলেই নবাগত ইউএনও-র এমন কল্যাণমুখী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST