June 24, 2026, 3:18 pm
শিরোনাম:
“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায় কর দিলেই ছাড়, সম্মাননাও; সিরাজগঞ্জে শুরু তিন দিনের পৌর কর মেলা তাড়াশে বিএনপির নাম ব্যবহার করে ও বারবার মাছ লুটের অভিযোগ; নিঃস্ব কয়েকটি পরিবার, আতঙ্কে এলাকাবাসী কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে প্রতিবাদ, আটক ১ নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

মানবতার সেবায় তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত! ডেমরা ইউনিয়নে চেয়ারম্যান জুয়েল রানার ব্যতিক্রমী উদ্যোগ!

রিপোর্টারের নাম

মানবতার সেবায় তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত! ডেমরা ইউনিয়নে চেয়ারম্যান জুয়েল রানার ব্যতিক্রমী উদ্যোগ!

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জুয়েল রানা। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রতিষ্ঠা করেছেন “জুয়েল ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন। তারই ধারাবাহিক উদ্যোগে আজ ডেমরা ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব
গ্রহণের আগেই তিনি মানবসেবায় নিজেকে সম্পৃক্ত করেছিলেন। চেয়ারম্যান হওয়ার পর সেই মানবিক কাজ আরও বিস্তৃত আকারে পরিচালনা করছেন তিনি।আজকের এই কর্মসূচিতে ডেমরা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় প্রকৃত অসহায় দুস্থ
পরিবারগুলোকে চিহ্নিত করা হয়। ফলে সহায়তা পৌঁছেছে একেবারে প্রয়োজনীয় মানুষের দোরগোড়ায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।এ বিষয়ে চেয়ারম্যান জুয়েল রানা বলেন, আমি আনন্দ পাই মানুষকে সাহায্য করতে পেরে।মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমার সবচেয়ে
বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমি মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।ডেমরা ইউনিয়নের সাধারণ মানুষের মতে,একজন তরুণ জনপ্রতিনিধি হিসাবে জুয়েল রানার এই উদ্যোগ সমাজে
ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। তার এই মানবিক কার্যক্রম অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST