September 2, 2026, 7:39 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নাম

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি:
পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় ব্যাপক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী। এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক পিংকু চন্দ, সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু, সাংবাদিক দীলিপ মজুমদার, আদর্শ সদর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. মধুসূদন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি দে এবং বিভিন্ন সনাতনী সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বারবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, দেব-দেবীর অবমাননা করছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস ও ভাঙচুরের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জীবন, সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ‘সনাতন সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পূবালী চত্বর থেকে শুরু হয়ে মনোহরপুর, রাজগঞ্জ ও কান্দিরপাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় অবমাননা, মন্দির ধ্বংসের হুমকি ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST