October 9, 2026, 1:09 pm
শিরোনাম:
প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিজয়নগরে গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজার এলাকায় আজিজ এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার মার্ট নামের দোকানের সামনে সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ধলামূলগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমদী গ্রামের মৃত ছোট্টু মিয়ার ছেলে সুজন মিয়া (৪৩) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাড়িয়ল গ্রামের মো. আবদুল খালেকের ছেলে মোখলেছুর রহমান (৪৫)।

অভিযানে তাঁদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST