October 15, 2026, 4:35 am
শিরোনাম:
শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টারের নাম

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি:

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় ৮৩৫ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে শফিক গ্রুপ, পাবনার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরে সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল -আমিন ও শফিক গ্রুপের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম খানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সমিতির বোর্ড সভাপতি মো. এনামুল হক, এলাকা পরিচালকবৃন্দ, বিভিন্ন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST