September 2, 2026, 5:19 am
শিরোনাম:
সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত স্বার্থান্বেষী ও নিজস্বার্থে কাজ করা নেতা কর্মীদের হুশিয়ারী, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

রিপোর্টারের নাম

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়। তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। চারা বিতরণকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাটিকে পরিণত বৃক্ষে রূপ দেওয়াই প্রকৃত পরিবেশ-দায়িত্ব।
তিনি শিক্ষার্থীদের পাওয়া চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণকে ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। তিনি বলেন, পরিবেশ রক্ষার লড়াই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিবেশ সচেতনতা তৈরির অন্যতম কার্যকর ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি।
দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।

এ সময় আরও বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর।

অনুষ্ঠানে তরী বাংলাদেশের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, খাইরুল আলম জুয়েল, সুমন মিয়া, হাসিবুল হোসেন, আলাউল ইসলাম চৌধুরী, মো. শাহজাহান খান ও সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তরী বাংলাদেশ সূত্রে জানাযায়, পরিবেশের বিপর্যয় প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST