September 23, 2026, 6:03 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম

বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-১।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানয় গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শারমিন আক্তারকে আটক করা হয়।
পরে তার দেখানো মতে ঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শারমিন আক্তার মেরাশানী গ্রামের মো. মনির খানের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST