বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হলদিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উখিয়া উপজেলা শাখার সাধারণ সভায় হলদিয়াপালং ইউনিয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিথুন কান্তি দে।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় কান্তি দে এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) খোকন শর্মা এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাখাল শীল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিটন ধর এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে পিন্টু শর্মা ও সুশান্ত শর্মা দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন গণেশ শর্মা।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিন্টু শর্মা, গৌরাঙ্গ শর্মা, বিশাল শর্মা, সুমন শর্মা, রঞ্জিত শর্মা ও মানিক শর্মা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য সুদৃঢ় করা এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন এবং সনাতন সম্প্রদায়ের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।