October 18, 2026, 5:25 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন ১৫ মে

রিপোর্টারের নাম

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন ১৫ মে

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। “ধর্ম যার যার-রাষ্ট্র সবার” -এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন।
আসছে ১৫ মে শুক্রবার কুমিল্লা জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী ডি এন চ্যাটার্জী ও অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা শ্রী প্রদীপ নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার।
ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু।
এতে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল চন্দ্র দত্ত।
ওই অনুষ্ঠানে যথাসময়ে সনাতনী সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল চন্দ্র দত্ত ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST